যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও নির্দিষ্ট কিছু এলাকায় তা মানবে না বলে জানিয়েছে ইসরাইল। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে। খবর সৌদি গেজেটের।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। তিনি আরও বলেন, বৈরুতের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনো ‘শর্তসাপেক্ষ’ এবং এটি নির্ভর করছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরানোর ওপর।

সেনাবাহিনীর মুখপাত্রের বিবৃতি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, দক্ষিণ লেবাননে যুদ্ধ এখনো চলছে এবং সেনারা হিজবুল্লাহর অবকাঠামো ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি ওই অঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে ভ্রমণ না করার নির্দেশ দেন এবং সতর্ক করেন ‘যে দক্ষিণে যাবে, তার জীবন ঝুঁকিতে পড়বে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দক্ষিণ লেবাননে চলমান হামলা

দক্ষিণ লেবাননে এখনও ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে। আল-জাজিরা জানিয়েছে, টাইর শহরের ওপর দিয়ে খুব নিচু দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়, একই সময়ে বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালানো হয়। লেবাননের বেকা উপত্যকার সোহমোর শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। একইভাবে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও টেল আল-আকারেবসহ আরও কয়েকটি এলাকায় বিমান হামলা হয়েছে। হাদ্দাথা, টিবনিন, হারিস এবং হারিনসহ দক্ষিণ লেবাননের একাধিক শহরে নতুন করে হামলা চালানো হয়েছে।

সিভিল ডিফেন্সের সতর্কতা

লেবাননের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণকে যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, অবিস্ফোরিত বোমা ও চলমান ঝুঁকির কারণে পরিস্থিতি এখনও বিপজ্জনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হিজবুল্লাহর পাল্টা হামলা

এর আগে যুদ্ধবিরতি ঘোষণার আগে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের কানতারায় ইসরাইলি সেনাদের ওপর রকেট হামলা চালায় এবং বিউফোর্ট দুর্গের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করে।