ইরানের মিসাইল হামলায় ইসরাইলে সাইরেন, তেলআবিবে আঘাত
ইরান ইসরাইলের বিরুদ্ধে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে। গত এক ঘণ্টায় অন্তত তিনবার মিসাইল ছোড়া হয়েছে, যার ফলে ইসরাইলের বেশিরভাগ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজেছে। একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে বলে অসমর্থিত সূত্র জানিয়েছে।


