দেশে আবারও ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.৪
দেশে আবারও ভূমিকম্প, মাত্রা ৪.৪

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল

অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪; যা হালকা মাত্রার একটি ভূমিকম্প। আর উৎপত্তিস্থল সম্পর্কে অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর, যা ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩৬১ কিমি উত্তর পূর্বে।

পূর্ববর্তী ভূমিকম্প

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকেও রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্রস্থল ছিল ভুটানে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ