৪৩ বছর পর জুলাইয়ে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত, ৩৯৪ মিমি
৪৩ বছর পর চট্টগ্রামে জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টি ৩৯৪ মিমি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে ৩৪৪ মিলিমিটার এবং সীতাকুণ্ডে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়েছে নগরবাসীকে।

৪৩ বছরের রেকর্ড

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৪৩ বছর পর চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টিপাত হলো। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, '১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর আজই চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টি হলো।'

সারাদেশে বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১৪৩ মিলিমিটার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ১০৬ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ৯১ মিলিমিটার, কক্সবাজারে ৭৮ মিলিমিটার, কক্সবাজারের টেকনাফে ৯৪ মিলিমিটার, পটুয়াখালীতে ৮২ মিলিমিটার এবং ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৌসুমি বায়ু সক্রিয়

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, 'আজ সারা দেশে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। চট্টগ্রামেও এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।' আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ