হাওয়াইয়ের কেলুয়েয়া আগ্নেয়গিরিতে রেকর্ড ৪৭ বার অগ্ন্যুৎপাত
হাওয়াইয়ের কেলুয়েয়া আগ্নেয়গিরিতে ৪৭তম অগ্ন্যুৎপাত

হাওয়াইয়ের কেলুয়েয়া আগ্নেয়গিরিতে বৃহস্পতিবার আবারও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এ নিয়ে রেকর্ড ৪৭ বারের মতো জেগে উঠল এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে খনি থেকে তীব্র বেগে লাভা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। মার্কিন আবহাওয়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফক্স ওয়েদার এ খবর জানিয়েছে।

লাভা ও গ্যাস নির্গমন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল চারটার দিকে আগ্নেয়গিরির উত্তর দিকের ফাটল থেকে তীব্র বেগে লাভা বের হতে শুরু করে, যা দ্রুত বৃদ্ধি পেয়ে আকাশে প্রায় ২০০ ফুট উচ্চতায় পৌঁছায়। এর আগে গত ৫ মে এই আগ্নেয়গিরিতে সবশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল।

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, হ্যালেমাউমাউ নামক দক্ষিণ ফাটলটিতে তীব্র আলো এবং পর্যায়ক্রমিক অগ্নিশিখা দেখা যাওয়ার পরপরই লাভা উপচে পড়তে শুরু করে। বর্তমানে উত্তর ও দক্ষিণ উভয় ফাটল দিয়েই লাভা নির্গত হচ্ছে। দক্ষিণ ফাটলে লাভার তীব্রতা কিছুটা কম থাকলেও উত্তর ফাটলে লাভার ফোয়ারা প্রায় ৬৫ ফুট উচ্চতায় মেতে উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য সতর্কতা

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের আগ্নেয় গ্যাস এবং টেফ্রা বা আগ্নেয়গিরির ছাই ও খণ্ডাংশের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগ্নেয়গিরি থেকে সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো উচ্চ মাত্রার বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। এর ফলে ভগ বা আগ্নেয় বায়ু দূষণ তৈরি হতে পারে, যা মানুষের শ্বাসকষ্টসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ