ইইউ-তালেবান বৈঠকে আফগানদের ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তালেবান কর্মকর্তাদের আফগানদের ফেরত পাঠানোর বিষয়ে বৈঠকের খবরে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ রিচার্ড বেনেট গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে ফেরত পাঠানো আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ করতে পারে।


