পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা বিজেপির এই নেতা শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
শপথ গ্রহণ ও মন্ত্রিসভা
শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচ মন্ত্রী শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। রাজ্যপাল আর এন রবি তাদের শপথ বাক্য পাঠ করান।
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধা
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারী যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে। সেখানে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাঙালি সংস্কৃতিকে কল্পনা করা যায় না। তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন যুগের সূচনা করেছি।
তিনি আরও বলেন, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী।
শপথ অনুষ্ঠানে উপস্থিতি
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, শিবরাজ সিং চৌহানসহ এনডিএ ও বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



