ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১
ফ্রান্সে স্কাইডাইভার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

উত্তর-পূর্ব ফ্রান্সের তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিবরণ

দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের মুর্তে-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি বলেন, স্থানীয় সময় রোববার বেলা ১১টায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট এবং ১০ যাত্রীর সবাই মারা গেছেন। নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

উদ্ধার তৎপরতা

ইভস সেগি জানান, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দুর্ঘটনাস্থলে নির্বিঘ্নে পৌঁছাতে পারে, সে জন্য তুম্বলেন বিমানবন্দরের আশপাশের এলাকা 'কঠোরভাবে এড়িয়ে চলতে' সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

সরকারি প্রতিক্রিয়া

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজ দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ