হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরাক সফরে আরাঘচির বক্তব্য

রবিবার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি।

আরাঘচি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সব বাধা দূর হওয়ার পর জলপথটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের দায়িত্ব ও সমঝোতা স্মারক

তিনি আরও বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনও পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকের অধীন বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনও ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় চালু হতে আরও বিলম্ব ঘটাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ