মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে ২ জন নিহত
সিংগাইরে বজ্রপাতে ২ জন নিহত

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের নেওয়াজ আলীর ছেলে কবির হোসেন (৩০) ও রফিক মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, বিকালে বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল ইসলাম কৃষিকাজে বের হন। হঠাৎ বজ্রপাতে তারা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ