ত্রিপুরায় ভয়াবহ বন্যা: ১১ হাজার গৃহহীন, ৪ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ত্রিপুরায় ভয়াবহ বন্যা: ১১ হাজার গৃহহীন

ভারতের ত্রিপুরা রাজ্যের তিনটি জেলায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্য কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতি, তবে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার বিকালে বৃষ্টিপাত কমে আসায় এবং মনু নদীর পানি হ্রাস পেতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) রাজ্যের বেশ কয়েকটি এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

উনকোটি জেলায় ৬ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এসডিএমএ) প্রজেক্ট ডিরেক্টর সনৎ কুমার দাস জানিয়েছেন, উনকোটি জেলার ৬ হাজার ৬৮ জন মানুষকে ৩৫টি ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে। তিনি বলেন, "নদীর পানি কমে আসায় শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধলাই ও খোয়াই জেলায় আরও প্রায় ৫ হাজার মানুষ আশ্রিত

অন্যদিকে পার্শ্ববর্তী ধলাই ও খোয়াই জেলায় আরও ৪ হাজার ৯০৯ জন বন্যাদুর্গত মানুষ ত্রাণ শিবিরে অবস্থান করছেন। সনৎ কুমার দাস আরও বলেন, "বুধ ও বৃহস্পতিবারের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৪ হাজার ২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ