চার জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
চার জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের চার জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ঝড়ের পূর্বাভাস

বার্তায় বলা হয়, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলার কিছু স্থানে আজ দুপুর ১ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টি ও সতর্কতা

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে সারাদেশে চলতি সপ্তাহজুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ