তিস্তার পানি কমে বিপদসীমার ১০ সেমি নিচে, বন্যা শঙ্কা নেই
তিস্তার পানি কমে বিপদসীমার ১০ সেমি নিচে

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পূর্বাভাস ও বর্তমান অবস্থা

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে তিস্তার পানি বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল।

ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, "বৃহস্পতিবার রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে ওঠায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। শুক্রবার সকালে কমে যাওয়ার কারণে পানি নেমে যাচ্ছে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, "সকাল ৯টায় তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।" পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ