কক্সবাজারে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটার ডেবলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিচয়

নিহত দুই শিশু হলো বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৫) ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই–বোন।

দুর্ঘটনার কারণ

স্থানীয় লোকজন বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের সময় মহছনিয়াকাটা এলাকায় ব্যাপক পাহাড় কাটা হয়। এসব পাহাড়ের কিছু টিলা এখনো আছে। স্থানীয় লোকজন সেসব টিলার পাদদেশে বসতি গড়ে তোলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবদুল মজিদ ও মোহাম্মদ কাজল দুই ভাই একই বসতঘরে বসবাস করেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতেও দুই পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের পাদদেশ নরম হয়ে যায়। বৃষ্টি বাড়লে রাত একটার দিকে পাহাড়ের একটি অংশ বসতঘরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

প্রশাসনের পদক্ষেপ

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে দুই শিশু মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেষ্টা চলছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ