চট্টগ্রামে মাটির দোতলা বাড়ির দেয়ালে ফাটল, অপসারণের নির্দেশ মেয়রের
চট্টগ্রামে মাটির দোতলা বাড়ির দেয়ালে ফাটল, অপসারণের নির্দেশ

চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের রুমঘাটা এলাকায় একটি মাটির দোতলা বাড়ির দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে বাড়িটির দেয়াল ফেঁটে যায়। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন।

মেয়রের নির্দেশনা

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বাড়িটি আশপাশের মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করতে হবে।’ পরে বাড়ির মালিক মেয়রকে জানান, তাঁরা দ্রুত ভাঙা দেয়াল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। বাড়িটির চারপাশে লাল কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সামনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

স্থানীয় বাসিন্দারা জানান, মাটির দোতলা বাড়িটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কয়েক দিনের ভারী বৃষ্টিতে এর দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে বাড়িটির সামনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ