চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়া মানুষজন প্রাণ বাঁচাতে বাঁশের তৈরি ভেলা ও নৌকায় চড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।
পানিবন্দী অবস্থায় দুর্ভোগ
ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হয়েছেন দুর্গতরা। চারদিকে পানি থাকায় নিজের ঘরের ভেতর আটকা পড়ে চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা; এভাবেই নৌকায় চড়ে নিরাপদ স্থানে যাচ্ছেন দুর্গতরা।
বুকসমান পানি পেরিয়ে চলা
বুকসমান পানি মাড়িয়ে জরুরি প্রয়োজনে গন্তব্যের দিকে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। বন্যার পানি থেকে বাঁচতে নানা উপায়ে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছেন পানিবন্দী মানুষ। বন্যার কারণে ঘরের ভেতর অবরুদ্ধ হয়ে দিন পার করছেন বাসিন্দারা।



