শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিদম ফকির (৮) ও রিফাত শেখ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু দুজন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

ঘটনার বিবরণ

রিদম ফকির পাপরাইল গ্রামের বাবুল ফকিরের ছেলে। অপরদিকে রিফাত শেখের বাবার বাড়ি বরিশালের পিরোজপুরে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়ি পাপরাইল গ্রামে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলছিল রিদম ও রিফাত। এ সময় পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।

দুর্ঘটনার পরবর্তী ঘটনা

খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। দুপুর হলে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তীতে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশি ব্যবস্থা

ভেদরগঞ্জ থানার ওসি মো. বাশার মিয়া বলেন, দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ