লিখিত পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ।
অফিসার (সাধারণ) পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৬ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ঢাকা জেলার ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ৮৮০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ১৬ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৩৪০ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস
পরীক্ষার্থীদের কেন্দ্র তালিকা ও আসন বিন্যাসসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত কেন্দ্র ও আসন সম্পর্কে ওয়েবসাইট থেকে জানতে অনুরোধ করা হচ্ছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে এনএসআই যুক্ত: বাড়ছে চাকরিপ্রার্থীদের উৎকণ্ঠা (৫ ঘণ্টা আগে)। বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটও (১৩ ঘণ্টা আগে)। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
চাকরি সম্পর্কিত আরও পড়ুন
- সরকারি চাকরি
- চাকরির খবর
- বেসরকারি চাকরি
- ব্যাংকে চাকরি
- চাকরিবাকরি
- চাকরির পরামর্শ
- নিয়োগ
- নিয়োগ পরীক্ষা



