মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন
মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ ১০১ বছরে পা দিয়েছেন। একজন চিকিৎসক থেকে তিনি হয়ে উঠেছেন একটি আধুনিক দেশের রূপকার।

দীর্ঘ শাসনামল

মাহাথির মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় টানা ২২ বছর এবং দ্বিতীয় দফায় দুই বছর। দীর্ঘ শাসনামলে মালয়েশিয়ার চেহারাই বদলে দেন তিনি।

অর্থনৈতিক রূপান্তর

মাহাথির কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশকে শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেন। এভাবে তিনি মালয়েশিয়ার অর্থনীতিকে করেন আধুনিক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ