মমতার ক্ষোভ: বিজেপি তৃণমূলকে ভাঙতে চায়, হামলা চালাচ্ছে নেতাদের ওপর
মমতার ক্ষোভ: বিজেপি তৃণমূল ভাঙতে চায়, হামলা চালাচ্ছে

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর নতুন করে ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তিনি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিজেপি লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে দাবি করেছেন।

ভিডিওবার্তায় তীব্র ক্ষোভ

এক ভিডিওবার্তায় মমতা বলেন, তৃণমূলকে ভেঙে দিতে বিজেপি কোনো চেষ্টা বাকি রাখেনি। তিনি বলেন, 'তৃণমূলকে শেষ করতে হলে বা আমাকে চুপ করাতে হলে প্রাণে মেরে ফেলতে হবে।'

মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জীসহ তার দলের অধিকাংশ নেতাকেই হামলা এবং হেনস্তার শিকার হতে হয়েছে দাবি করে মমতা বলেন, 'কার ওপর আপনারা হামলা করেননি? আপনারা মহুয়ার ওপর হামলা করেছেন, অভিষেক-কল্যাণের ওপর করেছেন। আমার বাড়িতে আপনারা হামলা করেছেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃণমূলের বড় বিপর্যয়

এমন এক সময়ে এসে মমতা এই অভিযোগ করলেন যখন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কিছু সরকারি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজে ডিমের পরিবর্তে নিরামিষ বিকল্প চালুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

মধ্যাহ্নভোজে ডিম বাদ দেওয়ার সমালোচনা

মমতা অভিযোগ করেন, সরকার জনগণের মৌলিক চাহিদা উপেক্ষা করে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত। তিনি বলেন, 'স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজে ডিম দেওয়া হচ্ছে না। অথচ এসব অদ্ভুত কাজ নিয়েই সরকার ব্যস্ত। এটি কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনো পুলিশকে এ ধরনের কাজ করাইনি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ