যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা হয়েছে। আগামী ৯ জুলাই ওই মাজারেই তাকে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ২,৫৯৫
ভেনেজুয়েলায় ২৪ জুনের জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতদের জন্য গণকবর দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ৩৬ বছরেরও বেশি সময় দেশটির নেতৃত্ব দেওয়া এই নেতার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হলো। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
খামেনির জানাজা: ইরানি শাসনের জন্য চ্যালেঞ্জ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর নিহত খামেনির কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তার মৃত্যুর কয়েক মাস পর আয়োজিত এই শেষকৃত্যের সময় মরদেহ ইরান ও ইরাকের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হবে।
তেহরানে বিশ্ব নেতাদের সমাবেশ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার থেকেই তেহরানে সমবেত হতে শুরু করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ইরানের অভ্যন্তরীণ বিষয়ক উপমন্ত্রী এবং খামেনির শেষকৃত্য কমিটির প্রধান আলি আকবর পুরজামশিদিয়ান জানিয়েছেন, আজ তেহরানে বিদেশি নেতা, কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতির মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার দীর্ঘ চার মাস পর অবশেষে খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার তেহরানে কড়া নিরাপত্তা ও গভীর শোকের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার কারণে দেশটির ভেতরে ধর্মীয় নেতৃত্বের ওপর সাধারণ মানুষের সমর্থন কিছুটা দুর্বল হলেও, এই শেষকৃত্যের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের অভ্যন্তরীণ ঐক্য ও শক্তি দেখাতে চাইছে।



