হাঙ্গেরিতে নতুন যুগ: ওরবানকে হারিয়ে প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার
হাঙ্গেরিতে নতুন যুগ: ওরবানকে হারিয়ে প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার

হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। রোববার (১০ মে) হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

নতুন মন্ত্রিসভায় নজর কাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

অভিষেক অনুষ্ঠানের সমস্ত গাম্ভীর্যের মাঝেও সবার নজর কেড়েছেন নতুন মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেডাস। গত এপ্রিলের নির্বাচনে জয়ের রাতে তার নাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এক ভিডিওতেই রাতারাতি ইন্টারনেট সেনসেশন-এ পরিণত হন তিনি। রোববারের অনুষ্ঠানেও সেই একই আমেজ বজায় রেখে আবারও নাচের ছন্দে ধরা দিলেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের পার্লামেন্টে প্রবেশের সময় উপস্থিত জনতা স্বাস্থ্যমন্ত্রীকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানায়।

সোশ্যাল মিডিয়ায় ‘ড্যান্সিং মিনিস্টার’ খ্যাতি

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে, যেখানে অনেকেই তাকে ‘ড্যান্সিং মিনিস্টার’ হিসেবে অভিহিত করছেন। এপ্রিলের নির্বাচনে পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসজা পার্টি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। হাঙ্গেরির পার্লামেন্টের মোট ১৯৯টি আসনের মধ্যে ১৪১টি আসনেই জয়লাভ করেছে এই দল। আধুনিক হাঙ্গেরির ইতিহাসে এই ঘটনাকে অন্যতম বড় রাজনৈতিক পটপরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী ফলাফল হাঙ্গেরির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে নতুন সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, ভিক্টর ওরবানের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রাণচাঞ্চল্য সঞ্চার হয়েছে বলে মনে করছেন অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ