রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিককে হয়রানি: দুই টিকটকার গ্রেপ্তার
রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিককে হয়রানি: দুই টিকটকার গ্রেপ্তার

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে এবং রাসেল ইসলাম তানর উপজেলার আড়া দীঘি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। এদিন বিকেল তিনটার দিকে পার্কে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করে।

পুলিশের পদক্ষেপ

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানি করায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ মামলা করে, এরপর পুলিশ দুই টিকটকারকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ন স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’—এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক প্রতিক্রিয়া

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। দেশের পর্যটন স্থানগুলোতে বিদেশি পর্যটকদের আগমন কমে যেতে পারে। নেটিজেনরা অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।