পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে।
মমতার বক্তব্য
তিনি বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না। বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেছেন তিনি।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।
বিস্তারিত আসছে...



