মার্কিন অবরোধ ব্যর্থ, নিরাপদে বন্দরে ইরানি জাহাজ
মার্কিন অবরোধ ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে ওমান সাগর ও হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিশেষ নিরাপত্তা

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি

এর আগে ইরানে সমুদ্রপথে অবরোধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দুটি বিমানবাহী রণতরিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এ ছাড়া বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বলে সেন্টকম জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: মিডল ইস্ট আই

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ