রাশিয়ায় মধ্যযুগীয় দুর্গ বিক্রির জন্য নিলামে
রাশিয়ায় মধ্যযুগীয় দুর্গ বিক্রির নিলাম

রাশিয়ার পেসকভাতকা গ্রামের মাঠের মাঝে দাঁড়িয়ে আছে ১ হাজার ১০০ বর্গমিটারের এক বিশাল কুটির, যা ঘেরা রয়েছে ১.২ হেক্টরের বিশাল জমিতে। সম্প্রতি এই অদ্ভুত ও ব্যতিক্রমী সম্পত্তিটি মাত্র ৪ কোটি রুবল বা সাড়ে ৫ লাখ মার্কিন ডলারে বিক্রির জন্য বাজারে নিলামে তোলা হয়েছে।

দুর্গের বৈশিষ্ট্য

দন নদীর তীরে ও নিকটবর্তী সাধারণ বাড়িঘর থেকে কয়েক শ মিটার দূরে অবস্থিত এই দুর্গের মূল আকর্ষণ হলো এর উঁচু দেওয়াল এবং আক্রমণকারীদের রুখে দেওয়ার জন্য তৈরি বেশ কয়েকটি তিরন্দাজ টাওয়ার। দূর থেকে দেখলে মনে হবে, জম্বি বা কোনও রূপকথার আক্রমণ থেকে বাঁচার জন্য এটিই যেন একদম নিখুঁত ক্যাম্প!

মালিকের স্বপ্ন

পেসকভাতকার এই দুর্গের মালিক স্থানীয় ব্যবসায়ী ও ডেভেলপার ভ্লাদিমির গালাগানোভ। ২০২১ সালে অনলাইন রিয়েল-এস্টেট প্ল্যাটফর্মে এটি প্রথম বিক্রির চেষ্টা করার পর তিনি পুরো রাশিয়ায় ভাইরাল হয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের একটি দুর্গ তৈরি করা তার জীবনের স্বপ্ন ছিল এবং এই প্রজেক্টটি ছিল তার সেই স্বপ্নের সবচেয়ে কাছাকাছি একটি রূপ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে নির্দিষ্ট কিছু কারণে গালাগানোভ তার স্বপ্নের সেই প্রাসাদ পুরোপুরি শেষ করতে পারেননি। তিনি আশা করছেন, যিনিই এই মধ্যযুগীয় ধাঁচের দুর্গটি কিনবেন, তিনিই তার অসম্পূর্ণ প্রজেক্টটি শেষ করবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

এই ব্যবসায়ী বলেন, আমি ভেবেছিলাম এখানে কসাক এবং নাইটদের টুর্নামেন্টের আয়োজন করব। সর্বোপরি, মধ্যযুগে একটি দুর্গ কেবল বাসস্থান বা প্রতিরক্ষামূলক কাঠামোই ছিল না, এটি ছিল এক ধরণের সাংস্কৃতিক কেন্দ্রও। কিন্তু নাইট টুর্নামেন্ট পর্যন্ত আর বিষয়টি গড়ায়নি। পরে বুঝলাম, একটি দুর্গ তৈরি করা খুব দ্রুত প্রক্রিয়া নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দামের ইতিহাস

শুরুর দিকে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ৩ কোটি ৩০ লাখ রুবল। এক মাস পর দাম আরও ৫০ লাখ রুবল কমানো হয় এবং ২০২৩ সালের গ্রীষ্মকাল পর্যন্ত দাম কমতে কমতে ২ কোটি ৭৭ লাখ রুবলে নেমেছিল। তবে বর্তমানে চড়া দামে এটি আবার ৪ কোটি রুবলে বাজারে ফিরিয়ে আনা হয়েছে।

বিক্রির সিদ্ধান্ত নিয়ে গালাগানোভ অকপটে স্বীকার করেন, আমি এটি নিজের জন্যই তৈরি করেছিলাম, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আমার এখন টাকার খুব প্রয়োজন, তাই এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো কেউ এখানে বাস করতে চাইবেন, অথবা হোটেল ব্যবসা চালাতে পারেন। চাইলে এটিকে একটি পর্যটন ক্যাম্প বা বিনোদন কেন্দ্র হিসেবেও রূপান্তর করা যেতে পারে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল