সাম্প্রতিক বছরগুলোতে ডেটিং অ্যাপের ব্যবহার বেড়ে যাওয়ায় নতুন সম্পর্ক তৈরি করা আগের চেয়ে সহজ হয়েছে। বিশেষ করে যখন কেউ নতুন শহরে যান, তখন সেখানে অবিবাহিত বা সিঙ্গেল নারীর সংখ্যা বেশি থাকলে সঙ্গী খোঁজা আরও সহজ হয়। পুরুষ ও নারীর অনুপাতের ভিত্তিতে ইনসাইডার মাঙ্কি ইউরোপের এমন ২৫টি শহরের তালিকা তৈরি করেছে, যেখানে সিঙ্গেল নারীর সংখ্যা সবচেয়ে বেশি।
শীর্ষ ১০ শহর
রিগা, লাটভিয়া
তালিকায় শীর্ষস্থানে রয়েছে লাটভিয়ার রাজধানী রিগা। এখানে প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে নারী রয়েছেন ১২৬ জন। আর্ট নুভো স্থাপত্য, চমৎকার খাবার ও রোমান্টিক পরিবেশের জন্য পরিচিত এই শহরটি নতুন সম্পর্ক গড়ার জন্য আদর্শ।
পর্তো, পর্তুগাল
উত্তর পর্তুগালের উপকূলীয় শহর পর্তো দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে পুরুষ-নারীর অনুপাত ১২২.৭ শতাংশ। প্রথম ডেটে এখানকার ঐতিহ্যবাহী ফ্রান্সেসিনহা স্যান্ডউইচ বেশ জনপ্রিয়।
সালামাঙ্কা, স্পেন
স্পেনের এই শহরে প্রতি ১০ জন পুরুষের বিপরীতে ১২ জনেরও বেশি নারী রয়েছেন। ১২০.৬ শতাংশ অনুপাত নিয়ে তৃতীয় স্থানে আছে সালামাঙ্কা।
থেসালোনিকি, গ্রিস
গ্রিসের বন্দর নগরী থেসালোনিকিতে অনুপাত ১১৯.২ শতাংশ। সমুদ্রের ওপর সূর্যাস্ত দেখার মতো রোমান্টিক পরিবেশ এখানে ডেটিংয়ের জন্য প্রচুর সুযোগ তৈরি করে।
লিসবন, পর্তুগাল
পর্তুগালের রাজধানী লিসবন ১১৮.৪ শতাংশ অনুপাত নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সাতটি পাহাড়ের শহরটিতে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ওয়ারশ, পোল্যান্ড
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অনুপাত ১১৮ শতাংশ। শহরের ঐতিহাসিক স্তারা প্রাগা এলাকায় হাঁটতে হাঁটতে মনের মানুষের দেখা মিলতে পারে।
ফুঞ্চাল, পর্তুগাল
মাডেইরা দ্বীপপুঞ্জে অবস্থিত ফুঞ্চালের অনুপাত ১১৭.৫ শতাংশ। দৃষ্টিনন্দন এই দ্বীপাঞ্চলটি তালিকায় সপ্তম।
কোইমব্রা, পর্তুগাল
মোনদেগো নদীর তীরের বিশ্ববিদ্যালয় শহর কোইমব্রা অষ্টম স্থানে রয়েছে।
মাদ্রিদ, স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদ নবম স্থানে। ১১৪.৯ শতাংশ অনুপাতের এই শহরে আড্ডা দেওয়ার মতো প্রচুর বার ও সামাজিক স্থান রয়েছে।
বুদাপেস্ট, হাঙ্গেরি
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ১১৪.৯ শতাংশ অনুপাত নিয়ে দশম স্থানে। নৈশজীবন ও ছাত্র সংস্কৃতির কারণে এখানে নতুন সম্পর্ক তৈরি করা সহজ।
অন্যান্য ১৫টি শহর
- বুখারেস্ট, রোমানিয়া: অনুপাত ১১৪% (ছোট প্যারিস নামে পরিচিত)।
- ফ্লোরেন্স, ইতালি: অনুপাত ১১২.৯% (ইতালির মধ্যে সবচেয়ে বেশি সিঙ্গেল নারী)।
- দোনোসতিয়া-সান সেবাস্তিয়ান, স্পেন: অনুপাত ১১২.৭%।
- ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া: অনুপাত ১১২.৫%।
- ব্রাগা, পর্তুগাল: অনুপাত ১১২.২% (বারোক সংস্কৃতির শহর)।
- বিলবাও, স্পেন: অনুপাত ১১২.২%।
- বোর্দো, ফ্রান্স: অনুপাত ১১১.৯% (বিখ্যাত ওয়াইন অঞ্চল)।
- বলোনিয়া, ইতালি: অনুপাত ১১১.৮%।
- জেনোয়া, ইতালি: অনুপাত ১১১.৭%।
- বার্সেলোনা, স্পেন: অনুপাত ১১১.৫%।
- মার্সেই, ফ্রান্স: অনুপাত ১১০.৯% (সবচেয়ে পুরোনো ও রৌদ্রোজ্জ্বল শহর)।
- রোম, ইতালি: অনুপাত ১১০.৮%।
- সেভিল, স্পেন: অনুপাত ১১০.৭% (নারীরা বন্ধুবৎসল)।
- অ্যাথেন্স, গ্রিস: অনুপাত ১১০.৭% (পাশ্চাত্য সভ্যতার ঐতিহাসিক স্থাপত্য)।
- ভেনিস, ইতালি: অনুপাত ১১০.৬% (প্রতি ১০ জন পুরুষের বিপরীতে ১১ জনের বেশি নারী)।



