সিডনিতে বহুসাংস্কৃতিক সম্প্রীতির আয়োজন 'বন্ধু' ক্যাফে অনুষ্ঠিত
সিডনিতে বহুসাংস্কৃতিক সম্প্রীতির 'বন্ধু' ক্যাফে

সিডনির রোডসে ২৩ মে বহুসাংস্কৃতিক সম্প্রীতির আয়োজন ‘বন্ধু—আ সোশ্যাল ক্যাফে অব কালচারাল ইন্টেলিজেন্স’ অনুষ্ঠিত হয়েছে। ‘অস্ট্রেলিয়ান-বাংলাদেশি উইমেন ইন লিডারশিপ ইনকরপোরেটেড’ (এবিডব্লিউএলআই) এ অনুষ্ঠানের আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে রিড আসনের ফেডারেল সংসদ সদস্য স্যালি সিতৌ, স্ট্র্যাথফিল্ড আসনের সংসদ সদস্য জেসন ইয়াত-সেন লি এবং ক্যানাডা বে কাউন্সিলর ডেভিড ম্যান্সফোর্ড উপস্থিত ছিলেন। কোরিয়ান, আজারবাইজানি, চীনা, ভারতীয়, নেপালি, বাংলাদেশিসহ ১২টি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

সাংস্কৃতিক পরিবেশনা ও কর্মশালা

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পী ঐন্দ্রিলা আহমেদ, সোহেল খানসহ একাধিক কমিউনিটির শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অভিবাসীদের বসবাস, সাংস্কৃতিক পরিচয় ও মানসিক সুস্থতা নিয়ে একটি ছোট কর্মশালাও হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের বক্তব্য

সহসভাপতি ইন্দ্রিলা হক বলেন, এই আয়োজন ছিল পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ার প্রয়াস। অনুষ্ঠানে অর্থায়ন করে মাল্টিকালচারাল নিউ সাউথ ওয়েলস।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

দূর পরবাস থেকে আরও পড়ুন: অভিবাসী, সংসদ সদস্য, অস্ট্রেলিয়া, দূর পরবাস, সিডনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ