বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ইরানে হামলা, গাজায় ঈদ, আরাফাতে হজ
বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ইরানে হামলা, গাজায় ঈদ

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৬ মে (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

আলোচনার মধ্যেই দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

শান্তি আলোচনা চলমান থাকার মধ্যেই দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নিজেদের বাহিনীকে সুরক্ষিত রাখতে ‘আত্মরক্ষামূলক’ এই হামলা চালানো হয়েছে।

পশু কোরবানি ছাড়াই ঈদ কাটবে গাজাবাসীর

মুসলিম বিশ্বে ঈদুল আজহা যখন আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে হাজির হচ্ছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা আহমেদ নাশওয়ানের কাছে তা তখন কেবলই যুদ্ধের নিয়ে আসা দুঃখ-কষ্ট আর বেদনার এক স্মারক। টানা তিন বছরের মতো এবারও তিনি তার ভাই ও ছেলেদের নিয়ে গবাদিপশুর হাটে যেতে পারছেন না, যা এই উৎসবের সবচেয়ে বড় ঐতিহ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দান। মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজের সবচেয়ে পবিত্র এবং আধ্যাত্মিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ‘উকুফে আরাফাহ’ পালনে অংশ নিতে এই ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানে মার্কিন হামলার পর কমলো স্বর্ণের দাম, তেলের বাজারে আগুন

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে মূল্যস্ফীতি এবং দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হারের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজারে; মঙ্গলবার (২৬ মে) বিশ্ববাজারে সোনার দাম কমেছে।

মধ্যপ্রাচ্যে আর নিরাপদ নয় মার্কিন ঘাঁটি, ইসরায়েলকে ‘ক্যানসারাক্রান্ত টিউমার’ বললেন খামেনি

মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেন, ভঙ্গুর জায়নবাদী শাসকগোষ্ঠী এবং ইসরায়েল নামক ক্যান্সারাক্রান্ত টিউমারটি তাদের দুর্ভাগ্যজনক জীবনকালের শেষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।

ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়

ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার পরও ওই একই দিনে পরীক্ষার সূচি রাখায় তীব্র বিতর্কের মুখে পড়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়। আগামী বৃহস্পতিবার (২৮ মে) নির্ধারিত এই পরীক্ষাগুলো অবিলম্বে স্থগিত ও পরীক্ষার সূচি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সংগঠনগুলো।