চাকরির আবেদন বাতিলের কারণ: আগের অফিস থেকে দূরত্ব মাত্র ৬০০ মিটার
চাকরির আবেদন বাতিলের কারণ: দূরত্ব মাত্র ৬০০ মিটার

প্রতীকী ছবি। এআই প্রযুক্তিতে তৈরিচাকরির আবেদন করার পর নিয়োগকর্তারা নানা কারণে একজন চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেন। কেউ কেউ আবেদনপত্র বাতিল করার কারণ জানান। অদ্ভুত সব কারণেও আবেদনপত্র বাতিল হয়, অনেক সময় কারণ খুবই দুর্বল থাকে। কিন্তু ভারতীয় এক চাকরিপ্রত্যাশীর সঙ্গে যা ঘটেছে, সেটা হয়তো অনেকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে।

ভাইরাল পোস্টে বিস্তারিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে ভারতীয় একজন চাকরিপ্রত্যাশী তাঁর চাকরির আবেদন বাতিল হওয়ার কারণ তুলে ধরেন। ওই চাকরিপ্রার্থী বলেন, নির্ধারিত পদের জন্য তাঁর যোগ্যতা বা দক্ষতা কম নয়; বরং নিয়োগকর্তাদের তাঁর আবেদন প্রত্যাখ্যান করার কারণ হলো, তিনি আগে যে কোম্পানিতে কাজ করছেন, সেই কর্মস্থল থেকে যে কোম্পানিতে আবেদন করেছেন, তাদের কার্যালয়ের দূরত্ব মাত্র ৬০০ মিটার।

ই-মেইলের বর্ণনা

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দেওয়া পোস্টে ওই চাকরিপ্রার্থী লিখেছেন, ‘আজ (তিনি যেদিন ই–মেইলটি পেয়েছেন) আমি আমার জীবনে সবচেয়ে মজার প্রত্যাখ্যানের ই–মেইল পেয়েছি। তাঁরা বলেছেন, “আমার প্রোফাইল ও অভিজ্ঞতা তাঁদের পছন্দ হয়েছে। কিন্তু তাঁরা আমাকে নিয়ে এগোতে পারছেন না। কারণ, তাঁদের ‘গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা নীতি”। কারণ, আমার আগের প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁদের কার্যালয়ের দূরত্ব মাত্র ৬০০ মিটার।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরিপ্রার্থী কোম্পানির নাম উল্লেখ করেননি। তবে তিনি এটা বলেছেন, পুরো ঘটনাটি এতটাই হাস্যকর ছিল যে তিনি বিষয়টি অন্যদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া

পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা নানা মন্তব্য করেন। অনেকে বলেছেন, প্রতিষ্ঠানটি যদি কোনো গোপনীয় অ্যালগরিদম তৈরি না করে থাকে, তাহলে প্রত্যাখ্যানের এই কারণ কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। অনেকেই মন্তব্য করেছেন যে, এটি একটি অদ্ভুত এবং অযৌক্তিক সিদ্ধান্ত, যা চাকরিপ্রার্থীর প্রতি অবিচার।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ভারত থেকে আরও পড়ুন: এশিয়া, ভারত, আন্তর্জাতিক, বিচিত্র খবর।