বিশ্ব রাজনীতির নতুন মেঘ: কূটনীতি, সংঘাত ও প্রতিরক্ষার জটিল খেলা
বিশ্ব রাজনীতির নতুন মেঘ: কূটনীতি, সংঘাত ও প্রতিরক্ষা

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২০ মে (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেললো চীনা গবেষণা

বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী ও চাঁদে অজস্র গ্রহাণুর পতনেই সৃষ্টি হয়েছে পানি। সেইসঙ্গে প্রাণের উপযোগী পরিবেশও। বিশেষ করে কার্বনসমৃদ্ধ গ্রহাণুগুলোই পৃথিবীতে তৈরি করেছে জীবনের উপযোগী রাসায়নিক ব্যবস্থা। তবে চীনের চন্দ্রমিশন ছাং’এ-৬-এ পাওয়া নমুনা পরীক্ষার সাম্প্রতিক ফলাফলটি প্রশ্নের মুখে ফেলেছে প্রচলিত ধারণাটিকে।

খামেনিকে হত্যা করে আহমাদিনেজাতকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর দেশটির নতুন নেতা হিসেবে কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাতকে ক্ষমতায় বসানোর একটি পরিকল্পনা তৈরি করেছিল ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের শুরুতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এফ-৩৫ ভূপাতিতের দাবি, যুদ্ধে ফিরলে চমক দেখানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান প্রথমবারের মতো ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। মার্কিন কংগ্রেসের যুদ্ধকালীন বিমান ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চিকেন নেক করিডোরের নিয়ন্ত্রণ যে কারণে দিল্লির হাতে ছেড়ে দিলেন শুভেন্দু

ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে, যা ‘চিকেন নেক করিডোর’ নামে পরিচিত, থমকে থাকা সড়ক ও রেল অবকাঠামো সম্প্রসারণের পথ খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সরকার। এই অঞ্চলের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ

গত এক সপ্তাহে দুটি মর্মান্তিক মৃত্যু ভারতের মূলধারার গণমাধ্যমের নজর কেড়েছে। ভোপালের ৩৩ বছর বয়সী এমবিএ গ্র্যাজুয়েট ত্বিষা শর্মা এবং গ্রেটার নয়ডার ২৪ বছর বয়সী দীপিকা নাগরের মৃত্যুর ঘটনা দেশটির বিবেককে নাড়িয়ে দিয়েছে। তবে এর চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো, এই ঘটনাগুলো সমাজের এক কাঠামোগত বাস্তবতাকে সামনে এনেছে।

ইরানে বাঘের গালিবাফ কি ক্ষমতার নতুন কেন্দ্র

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার ঠিক দুই দিন পর, শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে। খবরে জানানো হয়, মোহাম্মদ বাঘের গালিবাফকে তার বর্তমান পার্লামেন্ট স্পিকার পদের পাশাপাশি ‘চীন বিষয়ক বিশেষ প্রতিনিধি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত হোক বা কাকতালীয়, এই নিয়োগের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।