১৮ বার লটারি জিতে বললেন, স্ত্রীই আসল ভাগ্য
১৮ বার লটারি জিতে রবার্টের মন্তব্য স্ত্রীই আসল ভাগ্য

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা রবার্ট বেভানের ভাগ্যে এক জীবনে ১৮ বার লটারি জেতার অলৌকিক ঘটনা ঘটেছে। সম্প্রতি তিনি ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ থেকে লটারি কিনে ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছেন, যা তাঁর জীবনের ১৮তম লটারি জয়।

লটারি জয়ের সূচনা

আইডাহো লটারি কর্তৃপক্ষের তথ্যমতে, রবার্টের এই রেকর্ড ভাঙা লটারি জয়ের শুরু হয়েছিল ১৯৯৭ সালে একটি বিশেষ প্রচারণায় শেভ্রোলেট ব্লেজার গাড়ি জেতার মধ্য দিয়ে। এরপর গত ২৯ বছরে ছোটখাটো নগদ অর্থ থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ ডলার পর্যন্ত লটারি জিতেছেন তিনি।

স্ত্রীই প্রকৃত ভাগ্য

তবে এত অর্থ জেতার পরও রবার্ট মনে করেন, লটারির অর্থ নয়, তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ও প্রকৃত সৌভাগ্য হলো তাঁর দীর্ঘ দাম্পত্য জীবন। লটারি কর্তৃপক্ষ যখন রবার্টের কাছে জানতে চেয়েছিল, এতবার জেতার রহস্য কী? উত্তরে তিনি মৃদু হেসে বলেন, ‘লটারির অর্থ জেতা বড় কথা নয়। এই অসাধারণ নারীর (স্ত্রী) সঙ্গে কাটানো ৪০টি বছরই আমার জীবনের আসল ভাগ্য।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিনোদনের মাধ্যম লটারি

তবে এতবার জেতার পরও রবার্ট বলেন, তাঁর কাছে লটারি সব সময়ই ছিল বিনোদনের বিষয়, অর্থ উপার্জনের উপায় নয়। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে লটারির টিকিট কেনা তাঁর একধরনের অভ্যাসে পরিণত হয়েছিল।

প্রশংসিত মন্তব্য

এ বছর রবার্ট দম্পতির বিয়ের ৪০তম বার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। স্ত্রীকে নিয়ে রবার্টের এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, বিপুল অর্থবিত্তের চেয়ে ভালোবাসার এই অমূল্য বন্ধনকে সম্মান জানানোর বিষয়টিই রবার্টকে প্রকৃত ভাগ্যবান করেছে।

লটারির অর্থের ব্যবহার

আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, লটারির টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ অঙ্গরাজ্যের সরকারি স্কুল ও বিভিন্ন সরকারি স্থাপনার উন্নয়নে ব্যয় করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ