তেহরানে রাতভর নয়টি ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে
তেহরানে রাতভর নয়টি ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় রাতভর ধারাবাহিক নয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই পরপর নয়টি ছোট ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের অবস্থান ও কারণ

প্রতিবেদনে বলা হয়, এলাকাটি ইরানের অন্যতম সক্রিয় মোশা ফল্ট লাইনের খুব কাছাকাছি অবস্থিত। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট তেহরান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা বলছেন, তেহরানের নিচে ও আশপাশে দীর্ঘদিন ধরে টেকটোনিক চাপ সঞ্চিত হয়েছে। যেকোনো সময় এই চাপ মুক্তি পেলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার বিরলতা ও পরিমাপ

যদিও ওই অঞ্চলে মাঝেমধ্যে ছোটখাটো কম্পন অনুভূত হয়, তবে একই রাতে এতগুলো কম্পন একসঙ্গে ঘটনা খুবই বিরল। ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৪.৬। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘমেয়াদি ঝুঁকি

ইরানি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে, তেহরানের আশপাশে কোনো বড় ভূমিকম্প হলে তার পরিণতি হবে ভয়াবহ। ঘনবসতিপূর্ণ এই শহরটি বড় ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইরানে ২০০৩ সালের বাম ভূমিকম্পের স্মৃতি এখনও স্পষ্ট, যার আঘাতে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ