নিজস্ব সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার
নিজস্ব সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি জাতীয় সংস্কৃতির অংশ

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের একটি প্রতীক।

দুর্গাপুর অঞ্চলের সম্ভাবনা

ডেপুটি স্পিকার বলেন, নেত্রকোনার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ