যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক চুক্তি বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই চুক্তির ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ কমবে এবং সুদের হার আরও বাড়ানোর প্রয়োজনীয়তা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এরই প্রভাবে এশিয়ার শেয়ার ও বন্ড বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।
সোনার দামে উত্থান
বৈশ্বিক বাজারে স্পট গোল্ড বা সোনার দাম বেড়েছে। সোমবার (১৫ জুন) স্পট স্বর্ণের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। এটি ৯ জুনের পর সর্বোচ্চ অবস্থান এবং টানা তৃতীয় দিনের মতো দাম বৃদ্ধির ধারাবাহিকতা রেকর্ড করা হয়।
ইউরোপের বাজারে প্রভাব
এশিয়ার পাশাপাশি ইউরোপের বাজারেও এই চুক্তির বড় প্রভাব পড়েছে। ইউরোপে ইউরোটক্স ৫০ ফিউচার্স এবং ড্যাক্স ফিউচার্স উভয় ক্ষেত্রেই ১.৭ শতাংশ করে সূচক বেড়েছে। অন্যদিকে এফটিএসই ফিউচার্সের সূচক বেড়েছে ০.৭ শতাংশ।
মার্কিন বাজারেও উত্থান
মার্কিন বাজারেও এই চুক্তির প্রভাব স্পষ্ট। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ১.২ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ১.৯ শতাংশ লাফিয়ে ওপরে উঠেছে।
সূত্র: রয়টার্স



