পাটগ্রামে বিএসএফের পুশইন ব্যর্থ, ককটেল বিস্ফোরণ
পাটগ্রামে বিএসএফের পুশইন ব্যর্থ, ককটেল বিস্ফোরণ

পাটগ্রামে বিএসএফের পুশইন ব্যর্থ, ককটেল বিস্ফোরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ও স্থানীয়রা। পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৫ জুন) সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক বিএসএফের পুশইন চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের একদিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত এলাকা। রোববার রাত ৯টায় ওই সীমান্তের ভারতের কাঁটাতারের সঙ্গে বসানো সার্চ লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের টহল দলের সদস্যরা ৩ থেকে ৫ জনকে কাঁটাতারের গেট (ফটক) দিয়ে বাংলাদেশের দিকে পুশইনের চেষ্টা করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা এই ঘটনা বুঝতে পেরে স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে ওই সীমান্তের পাশে অবস্থান নেয়। বিজিবি ও স্থানীয়দের অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ। একপর্যায়ে পুশইন পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুশইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘তিনজন ব্যক্তিকে ভারতের ভেতর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চ লাইট বন্ধ করে গেইট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ