ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত
ইরানের ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত

ইরানকে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অনুমতি দেওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অন্য দেশগুলোর কাছে যদি এগুলো থাকে, তাহলে তাদের কিছু রাখার সুযোগ না দেওয়া একটু অন্যায্য হবে।

তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি এক বিষয় নয়। আমরা যখন পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলি, তখন সেটি ভিন্ন বিষয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, কাতার এবং অন্যদের কাছেও যদি এগুলো থাকে, তাহলে তুলনামূলক অনুপাতে ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা ঠিক আছে বলে আমি মনে করি।

ট্রাম্পের এই মন্তব্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষ করে ইসরায়েল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে ট্রাম্পের বক্তব্য ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ