ইসরায়েলি জরিপ: ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী তেহরান, ব্যর্থ নেতানিয়াহু
ইসরায়েলি জরিপ: ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী তেহরান

ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটির এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন বেশিরভাগ ইসরায়েলি। জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ উত্তরদাতাই বিশ্বাস করেন, এই লড়াইয়ে তেহরানই জয়ী হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

যুদ্ধের ফলাফল নিয়ে নেতিবাচক ধারণা

জরিপের তথ্য অনুযায়ী, ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি মনে করেন এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। এছাড়া যুদ্ধ ও চুক্তির সামগ্রিক ফলাফল নিয়ে ৮৬ শতাংশ মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা গেছে।

প্রধানমন্ত্রীর দাবিতে আস্থা নেই

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল, এই যুদ্ধে ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করতে সক্ষম হয়েছে। তবে ৭২ দশমিক ৫ শতাংশ ইসরায়েলিই প্রধানমন্ত্রীর এই দাবি বিশ্বাস করেন না। পাশাপাশি ৮৭ দশমিক ৮ শতাংশ মানুষের ধারণা, দেশ তার লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিক লক্ষ্য পূরণ করতে পেরেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতানিয়াহুর নেতৃত্বের মূল্যায়ন

অভিযান পরিচালনায় নেতানিয়াহুর নেতৃত্বের মূল্যায়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলিরা। জরিপে অংশ নেওয়া ৫৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এই অভিযানে প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল ছিল অথবা তিনি ব্যর্থ হয়েছেন।

হিজবুল্লাহর বিরুদ্ধে পুনরায় অভিযানের সমর্থন

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে সমর্থন দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জরিপের পদ্ধতি ও নির্ভরযোগ্যতা

হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় আগাম ইনস্টিটিউট গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে এই জরিপটি পরিচালনা করে। ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির ওপর এই জরিপ চালানো হয়, যা দেশটির সামগ্রিক জনসংখ্যার একটি প্রতিনিধিত্বশীল নমুনা। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।