চীন বাংলাদেশে গ্রিন সিটি নির্মাণে আগ্রহী: বিডা চেয়ারম্যান
চীন বাংলাদেশে গ্রিন সিটি নির্মাণে আগ্রহী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেছেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চীনের বিনিয়োগকারীদের আগ্রহ

বিডা চেয়ারম্যান বলেন, সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে বাংলাদেশে একটি গ্রিন সিটি নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিনিয়োগকারীরা। কত দ্রুত সময়ের মধ্যে দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ

চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই সফরের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুদূরপ্রসারী ও শক্তিশালী পদক্ষেপ দেখবে দেশবাসী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ