বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর: শীর্ষে সাংহাই, চীনের দখলে অর্ধেকের বেশি
বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর: শীর্ষে সাংহাই

বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর

২০২৪ সালে বিশ্বের সমুদ্রবন্দরগুলো দিয়ে মোট ৭৪ কোটি ৩০ লাখের সমপরিমাণ শিপিং কনটেইনার পরিবহন হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি হয়েছে মাত্র ২০টি বন্দর দিয়ে। লয়েডস লিস্ট ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫ ডেটাবেজের সর্বশেষ তথ্যের ভিত্তিতে তৈরি এই চিত্রে বিশ্বের সবচেয়ে ব্যস্ত কনটেইনার বন্দরগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে। এখানে বন্দরগুলোর কার্যক্রম পরিমাপ করা হয়েছে ‘টিইইউ’ বা টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটে। এটি বৈশ্বিক নৌপরিবহন ও সরবরাহব্যবস্থায় ব্যবহৃত একক।

চীনের আধিপত্য

বিশ্বের মোট কনটেইনারের ৪০ শতাংশের বেশি পরিবহন হয় চীনের বন্দর দিয়ে। বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি সরবরাহব্যবস্থায় তারাই যে মূল চালিকা শক্তি, এ তথ্য থেকেই তা বোঝা যায়। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ছয়টি বন্দরের মধ্যে পাঁচটিই চীনে। তালিকার শীর্ষে রয়েছে সাংহাই বন্দর। বন্দরের সক্ষমতা দিয়ে বোঝা যায়, কোন দেশের বাণিজ্যিক সক্ষমতা কতটা।

সাংহাই ও সিঙ্গাপুরের তুলনা

২০২৪ সালে সাংহাই বন্দর দিয়ে ৫ কোটি ১৫ লাখের বেশি টিইইউ পরিবহন হয়েছে। ফলে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দর। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর বন্দর দিয়ে এ সময় পরিবহন হয়েছে এর চেয়ে ১ কোটির কম টিইইউ। নিচের সারণিতে ২০২৪ সালে বিশ্বের ২০টি সবচেয়ে ব্যস্ত বন্দরের কনটেইনার পরিবহনের তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের কনটেইনার পরিবহনের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ