বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বড় পতনের পর এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া মিয়ানমারের নেত্রী অং সান সু চি বেঁচে আছেন কি না, তার প্রমাণ চেয়েছেন তার ছেলে। ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয়কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বহু কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহার
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানানো হয়েছে। এদিকে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়েছে এক আসামি। ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী নিয়ে এমন ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
লালমনিরহাটে মাদক সম্রাট গ্রেপ্তার
লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানে পাওয়ার ব্যাংকে আগুন লেগে যাত্রীদের নিরাপদ স্থানান্তর করা হয়েছে। মমতা পদত্যাগ না করলে বরখাস্তের আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। মির্জা আব্বাস আশঙ্কামুক্ত, তিনি এ মাসেই ফিরতে পারেন।



