সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, আর মানবসভ্যতা হয়ে ওঠে সমৃদ্ধ। নানা ঘটনা, দুর্ঘটনা, মনীষী বা সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে গড়ে ওঠে ইতিহাস, উন্মোচিত হয় বিশ্বের নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে তাকালে ঠিক আজকের দিনে ঘটে যাওয়া অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে পারি। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্বপূর্ণ।
আজ শনিবার, ২ মে ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১১১২: চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।
- ১৮৮৩: শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার কাশীশ্বর মিত্রের নন্দনবাগান বাড়িতে।
- ১৯৪৫: সোভিয়েত বাহিনী জার্মানির রাজধানী বার্লিন দখল করে নেয়। এই ঐতিহাসিক শহরে ৩৪ লাখেরও বেশি মানুষ বসবাস করেন।
- ১৯৪৫: ইতালিতে মোতায়েন প্রায় ১০ লাখ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৫৯: ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৪: তৎকালীন সায়গন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস কাড বিস্ফোরণে ডুবে যায়।
- ১৯৭২: দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কলম্বিয়া, কোস্টারিকা এবং ভেনেজুয়েলা।
জন্ম
- ১৭২৯: রাশিয়ার দ্বিতীয় ক্যাথেরিন।
- ১৭৭২: নোভালিশ, জার্মান লেখক ও কবি।
- ১৮৬০: থিওডোর হের্জল, অস্ট্রিয়া-হাঙ্গেরির ইহুদি সাংবাদিক ও লেখক।
- ১৯০১: বব ওয়াট, ইংলিশ ক্রিকেটার।
- ১৯১৭: বিভূতিভূষণ সরকার, বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী।
- ১৯২১: সত্যজিৎ রায়, বাংলা সাহিত্যিক, সংগীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯২৮: ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
- ১৯২৯: এদুয়ার বালাদুর, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯২৯: জিগমে দর্জি ওয়াংচুক, ভুটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)।
- ১৯৩১: পুলক বন্দ্যোপাধ্যায়, প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার।
- ১৯৩৫: দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ।
- ১৯৩৯: সুমিও ইজিমা, জাপানি পদার্থবিদ; কার্বন ন্যানোটিউব আবিষ্কারের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
- ১৯৪২: জ্যাকুয়েস রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা।
- ১৯৫৮: ডেভিড ওলিয়ারি, আয়ারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ১৯৬০: স্টিভেন ডাল্ড্রি, ইংরেজ পরিচালক ও প্রযোজক।
- ১৯৬৯: ব্রায়ান লারা, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।
- ১৯৭২: ডোয়েইন জনসন, মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক ও পেশাদার কুস্তিগির।
- ১৯৭৫: ডেভিড বেকহ্যাম, ইংরেজ ফুটবলার।
- ১৯৮২: যোহান বোথা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
- ১৯৯৬: জুলিয়ান ব্র্যান্ড, জার্মান ফুটবলার।
- ২০১৫: প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ, প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের কনিষ্ঠতম ও একমাত্র কন্যা।
মৃত্যু
- ১৫১৯: লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
- ১৮৫৭: আলফ্রেড ডি মুসেট, ঊনবিংশ শতাব্দীর কবি ও লেখক।
- ১৯০৮: প্রফুল্ল চাকী, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী।
- ১৯৫৭: জোসেফ ম্যাকার্থি, মার্কিন রাজনীতিবিদ।
- ১৯৭২: জে. এডগার হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই-এর প্রথম পরিচালক ও আইন প্রণয়নকারী কর্মকর্তা।
- ১৯৭৭: মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।
- ১৯৭৯: জুলিও নাত্তা, ইতালীয় রসায়নবিজ্ঞানী।
- ১৯৮০: ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৯৯: অলিভার রিড, ইংলিশ অভিনেতা।
- ২০১০: লিন রেডগ্রেভ, ইংলিশ-আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
- ২০১১: ওসামা বিন লাদেন, সন্ত্রাসবাদী গেরিলা যোদ্ধা ও আল-কায়দার প্রতিষ্ঠাতা।


