যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করা এবং ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের বিবরণ
সেন্টকম এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মকর্তা বা সেনাসদস্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরানের দাবি মিথ্যা
সেন্টকম আরও জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।



