ইসরায়েলি নাগরিকদের ৯২% মনে করেন ইরান যুদ্ধে জয়ী হয়েছে
ইসরায়েলি নাগরিকদের ৯২% মনে করেন ইরান যুদ্ধে জয়ী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এক নতুন জরিপে অংশ নেওয়া ৯২.১ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই যুদ্ধে তেহরানই বিজয়ী।

যুদ্ধের ফলাফল নিয়ে ব্যাপক হতাশা

জরিপে ৮২.৯ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল—ইসরায়েল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২.৫ শতাংশ ইসরায়েলি।

লক্ষ্য অর্জনে ব্যর্থতা

জরিপে ৮৭.৮ শতাংশের মতে, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে ৫৬.৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হিজবুল্লাহর বিরুদ্ধে সমর্থন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল সম্পর্কে ঝুঁকি থাকলেও জরিপে অংশ নেওয়া ৪৮.২ শতাংশ ইসরায়েলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন।

জরিপের পদ্ধতি

আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সি ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২.২ শতাংশ।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ