ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪
ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে একটি মন্দিরের দেওয়াল ধসে ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ঘটনার বিবরণ

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম ছিল না। সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী মন্দিরের চত্বরে উপস্থিত ছিলেন। সন্ধ্যার দিকে ভারি বর্ষণ ও ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালের কাছে থাকা একটি টিনশেডের নিচে আশ্রয় নেন।

ধসের মুহূর্ত

হঠাৎ করেই দেওয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের নিচে চাপা পড়ে প্রাণ হারান ছয়জন এবং আহত হন আরও ১৪ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে তুষার দোশি জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মন্দির কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ভারি বর্ষণ ও ঝড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ