টানা বৃষ্টির পরেও ঢাকার বায়ু আজ মধ্যম মানের, তালিকায় ৩৫তম
টানা বৃষ্টির পরেও ঢাকার বায়ু আজ মধ্যম মানের

টানা বৃষ্টিপাতেও ঠিক হচ্ছিল না রাজধানী ঢাকার বায়ুদূষণ। দিনদিন শহরটির বাতাসের মান অবনতির দিকে যাচ্ছে। তবে, আজ (বুধবার) ঢাকার বায়ুরমান অন্যসব দিনের তুলনায় ভালো। আজ ‘মধ্যম মানের’ পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা ৩৫তম স্থানে রয়েছে।

বায়ুদূষণের বর্তমান চিত্র

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৬৭। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাঁদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশ্বের দূষিত শহরের তালিকা

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা, চীনের বেইজিং ও নেপালের কাঠমুণ্ডু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বের নির্মল বায়ুর শহর

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল হাঙ্গেরির বুদাপেস্ট। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, আলজেরিয়ার আলজিয়েরস, ইতালির মিলান ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।