দক্ষিণ আফ্রিকায় কুমিরের পেটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিরের পেটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় পুমালাঙ্গা প্রদেশের কোমাটিপোর্ট এলাকায় কোমাটি নদী থেকে প্রায় ৫০০ কেজি ওজনের একটি কুমিরের পেট থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল, যখন ওই ব্যবসায়ী (৫৯) তার ফোর্ড রেঞ্জার গাড়ি নিয়ে একটি জলমগ্ন নিচু সেতু পার হওয়ার চেষ্টা করছিলেন। প্রবল স্রোতে তিনি গাড়িসহ ভেসে যান এবং পরে কুমিরের আক্রমণের শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযানের বিবরণ

পুলিশের মুখপাত্র কর্নেল মাভেলা মাসোন্দো জানান, শনিবার (২ মে) উদ্ধারকৃত দেহাবশেষটি ওই ব্যবসায়ীর বলে মনে করা হচ্ছে। সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট, ন্যাটজয়েন্ট, স্যানপার্কস, ইএমএস, সিকিউরকন এবং পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল কুমিরটিকে শনাক্ত করে। হেলিকপ্টারের মাধ্যমে কুমিরটিকে উদ্ধার করে এবং অনুমতি নিয়ে তাকে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়।

দেহাবশেষ ও ডিএনএ পরীক্ষা

কুমিরটির অন্ত্র থেকে নিখোঁজ ব্যক্তির পোশাকসহ দেহাবশেষ পাওয়া যায়। পরিচয় নিশ্চিত করতে এখন ডিএনএ পরীক্ষা করা হবে। পুমালাঙ্গার ভারপ্রাপ্ত প্রাদেশিক কমিশনার মেজর জেনারেল ড. জেফ মখওয়ানাজি উদ্ধারকারী দলের নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন, কারণ প্রবল স্রোত ও কুমিরের উপদ্রবের কারণে অভিযানটি ছিল অত্যন্ত কঠিন ও বিপজ্জনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ