পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, অধিকাংশ শিশু
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, অধিকাংশ শিশু

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন, যাদের সবাই নারী ও শিশু। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক।

পাকিস্তানের অবস্থান

পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, তালেবান সরকার তাদের দেশে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তালেবান এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদ সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা

এই হামলার ফলে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পরে চীনের মধ্যস্থতায় মার্চ মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তালেবান সরকার বলেছে, তারা এ ঘটনার প্রতিবাদ জানাবে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাকিস্তান অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ