কতক্ষণ একটানা বসে থাকা শরীরের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞের পরামর্শ
একটানা বসে থাকার ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

অর্থোপেডিক সার্জন ডা. নাভিন পি. রেড্ডি জানিয়েছেন, দীর্ঘ সময় বসে থাকার চেয়েও ক্ষতিকর হলো বিরতি ছাড়া একই অবস্থানে বসে থাকা। তার ভাষ্য, এ কারণে ঘাড় ও কোমরের ব্যথা, পিঠে অস্বস্তি, শরীর শক্ত হয়ে যাওয়া এবং ভুল অঙ্গবিন্যাসজনিত নানা সমস্যা ক্রমেই বাড়ছে।

দিনে কতক্ষণ বসা নিরাপদ?

ডা. রেড্ডির মতে, সবার শারীরিক অবস্থা ভিন্ন হওয়ায় নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টার বেশি বসে থাকলে পেশি, হাড় ও জয়েন্টের সমস্যার ঝুঁকি বাড়ে। মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটানা না নড়ে একই ভঙ্গিতে বসে থাকা, যা ঘাড়, মেরুদণ্ড, কোমর ও জয়েন্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

ঝুঁকি কমাতে করণীয়

ডা. রেড্ডি প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট পর অন্তত ১ থেকে ২ মিনিটের জন্য উঠে দাঁড়িয়ে হাঁটা, হালকা স্ট্রেচিং, কাঁধ ও ঘাড় নড়ানো বা শরীরের অবস্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। ফোনে কথা বলার সময় দাঁড়িয়ে থাকা, সহকর্মীর কাছে হেঁটে যাওয়া বা ডেস্কের পাশে হাঁটাচলাও উপকারী। এসব ছোট বিরতি মেরুদণ্ড ও পেশির চাপ কমায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঠিক বসার অভ্যাস

কম্পিউটারের মনিটর চোখের সমান উচ্চতায় রাখা, দুই পা মেঝেতে সমানভাবে রাখা এবং কুঁজো হয়ে বসা এড়িয়ে চলা জরুরি। সময়ে সময়ে বসার ভঙ্গি পরিবর্তন করাও প্রয়োজন। ডা. নাভিন পি. রেড্ডির মতে, মানুষের শরীর দীর্ঘ সময় স্থির হয়ে বসে থাকার জন্য তৈরি হয়নি। তাই কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত নড়াচড়া, ছোট বিরতি ও সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখার মাধ্যমে ঘাড়, পিঠ ও কোমরের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ