ফুলপুরে কংস নদীতে নিখোঁজ গেজ রিডারের মরদেহ উদ্ধার
ফুলপুরে নিখোঁজ গেজ রিডারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ গেজ রিডার আবুল হালিম তালুকদারের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ৩টার দিকে ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

এর আগে সোমবার সকালে নদীর পানির গভীরতা মাপতে গিয়ে তিনি স্রোতে ভেসে যান। তারপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জোরালো তল্লাশি অভিযান শুরু হয়। নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

তল্লাশি অভিযান

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সোমবার সকাল ৭টার দিকে আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদী পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজা শুরু করে। মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ